
র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গত ২০/০২/২০২৩ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামী মোঃ ফরিদুল আলম প্রঃ ফরিদ (৪০), পিতা-মৃত সৈয়দ মোস্তফা, মাতা- দিলদার বেগম, সাং-বালুখালী, ইউপি-পালংখালী, ০১ নং ওয়ার্ড, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ যে, গ্রেফতারকৃত আসামী ফরিদ এর বিরুদ্ধে কক্সবাজার জেলার ০১। উখিয়া থানার মামলা নং- ২৮/১৩৯০, তাং-০৭/১১/২০২২ইং, ২০১৮ সালের পেনাল কোডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনি ১০(গ)/৪১ ধারা, ২। টেকনাফ থানার মামলা নং-৫৬/১০২০, তাং-২২/১১/২২ইং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১০(গ)/৪১ ৩৬ (১) এর সারণির ৩৬ (১) ধারা, ৩। উখিয়া থানার মামলা নং-৬৩/৫২৫, তাং-২৭/১০/২০ইং ১৮৬০ সনের পেনাল কোড এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৫//৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারা, ৪। উখিয়া থানার মামলা নং-৫৯/৫২১, তাং-২৪/১০/২০ইং ১৮৬০ সনের পেনাল কোড এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৫//৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারা মোতাবেক মামলা রয়েছে। উপরোল্লিখিত মামলায় গ্রেফতারকৃত আসামীর পিসিপিআর যাচাইক্রমে নিম্নোক্ত মামলাসমূহ পাওয়া যায় যদিবা বর্ণিত মামলায় উক্ত আসামী জামিনে রয়েছে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কোর্ট পুলিশ পরিদর্শক, কক্সবাজারে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২