
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য বিভাগের ৩ জনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফরাজী মোঃ মাহবুবুল আলম মঞ্জু’র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠান শুরু হয়।
বিদায়ী ৩ জন যথাক্রমে মোঃ আমিরুল ইসলাম ( স্বাস্থ্য পরিদর্শক)মোঃ আব্দুল হাই(স্বাস্থ্য পরিদর্শক) তাদের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও প্রিয়তোষ চক্রবর্তী (সিএইচসিপি) কে চাকুরী হতে অব্যাহতি নেওয়ার কারনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা.দিবাকর ভাট,এমওডিসি ডা. আবদুল্লাহ্ শাফী।
আরো উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগন ও উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিবৃন্দ,সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিংয়ের কর্মচারীগন।
উক্ত বিদায় অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন,স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ওসিএইচসিপি ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এসএম হুমায়ুন কবির নানক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২