স্টাফ রিপোর্টার
রংপুর:
আজ (১৯ এপ্রিল) রবিবার সকাল ৬টার দিকে রংপুর নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় জুয়েল হোসেন নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান।
জুয়েল নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি পেশায় ছিলেন একজন ঠিকাদার। জুয়েল হোসেন কেল্লাবন্দ এলাকার বাসিন্দা এবং বর্তমানে শাপলা আদর্শপাড়ায় বসবাস করতেন।
স্থানীয়দের মতে, জুয়েল হোসেন মোটরসাইকেল নিয়ে টার্মিনাল থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন। তার চলন্ত অবস্থায় মোটরসাইকেলটি রোড ডিভাইডারে ধাক্কা লেগে সড়কের বিপরিত দিকে পরে যায়। এমন সময় চলন্ত অজ্ঞাত বাসে চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা সমালোচনার জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬…
জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ আবার ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন…
সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার…
দেশের তরুণদের উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় আগামী ১ নভেম্বর থেকে ৫৬ জেলায়…
রিয়াল মাদ্রিদে দর্শকদের দুয়োধ্বনি ও বর্ণবাদী আক্রমণের শিকার ভিনিসিয়ুস জুনিয়রকে ক্লাব ছাড়ার পরামর্শ দিয়েছেন কোচ…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ঘটা করে ‘গরুভোজ’ আয়োজন করেছে একটি ছাত্রসংগঠন। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান…
This website uses cookies.