ফখরুল আলম সাজু
গাইবান্ধা জেলায় পহেলা বৈশাখ উপলক্ষে বন্ধুদের সঙ্গে নদীপাড়ে বেড়াতে গিয়ে গোসল করতে নেমে সাদাদ আহমেদ নামে ১ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে, প্রায় বেশ কয়েক ঘন্টা নিখোঁজের পর সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকার ঘাঘট নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাদাদ রাজশাহীর জেলার তেরোখাদিয়া গ্রামের ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান বাচ্চুর ছেলে, সাদাদ গাইবান্ধা শহরের সুন্দর জাহান মোড় এলাকায় তার ১ আত্মীয়র বাড়িতে থাকত, সে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
সাদাদের স্বজন ও ফায়ার সার্ভিস জানায়, ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাদাদ, অনুষ্ঠান শেষে দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে ভেড়ামারা ব্রিজ এলাকায় ঘুরতে যায় সে, এসময় বন্ধুদের সঙ্গে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাদাদ।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলের কয়েক ঘণ্টার চেষ্টায় নদী থেকে সাদাদের মরদেহ উদ্ধার করা হয়।
সাদাদের এর মৃত্যুতে এলাকা ও তার স্কুলের সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২