Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নাটোরে ফাঁস দিয়ে প্রতিবন্ধী স্কুল ছাত্রীর আত্মহত্যা

ফখরুল আলম সাজু

নাটোর জেলা বাগাতিপাড়ায় সাদিয়া আফরিন মদিনা (১৪) নামে এক মানসিক প্রতিবন্ধী স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

১১ এপ্রিল শনিবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের ছোট পাঁকা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ওই এলাকার দিনমজুর গোলাম মুর্শিদ ও জেসমিন বেগম দম্পতির বড় কন্যা এবং পাঁকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিল এবং তার ১টি প্রতিবন্ধী ভাতা কার্ডও ছিল।

পরিবার জানায়, মাঝে মাঝে সে হঠাৎ রেগে যেত।

ঘটনার দিন সকালে সাদিয়ার বাবা অন্যের জমিতে কাজ করতে যান এবং মা মাঠে ছাগল নিয়ে যান, এ সময় বাড়িতে কেউ না থাকায় সাদিয়া নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরে তার ৭ বছরের ছোট বোন জান্নাতুল তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে আসে, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Md Akash Hossain

Recent Posts

অ্যাটলেটিকোর কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের…

9 minutes ago

মোদি শাসনের কি শেষ শুরু? রাজপথে উত্তাল ভারত

অক্টোবর মাসে ভারতের রাজপথজুড়ে তরুণদের ব্যাপক বিক্ষোভ ও মোদি সরকারের কঠোর দমনপীড়নের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদির…

11 minutes ago

মমতার বাসভবনের কাছে ছুরি নিয়ে হামলার চেষ্টা, আটক ১

মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে মমতা ব্যানার্জীর বাসভবনের কাছে এক নারী ছুরি নিয়ে তাকে আক্রমণের চেষ্টা…

13 minutes ago

সালমানের সঙ্গে হ্যান্ডশেকের পর ৭ দিন হাত ধোননি অভিনেত্রী চাঁদনী

বলিউড অভিনেতা সালমান খানের দীর্ঘদিনের ভক্ত অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। প্রিয় তারকার সঙ্গে দেখা করার…

31 minutes ago

সাবিলা নূরের দাম্পত্যে ঝড়, ডিওপির সঙ্গে প্রেমের গুঞ্জন

অভিনেত্রী সাবিলা নূরের দাম্পত্য জীবন নিয়ে শোবিজ পাড়ায় নানা গুঞ্জন ছড়াচ্ছে। 'রকস্টার' সিনেমার ডিওপি আব্দুল…

33 minutes ago

সৌদি আরবে হামলার জেরে দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে…

50 minutes ago

This website uses cookies.