বগুড়ার শেরপুরে মাটি বোঝা ড্রামট্রাকের চাপায় পিষ্ট হয়ে মায়া খাতুন নামের পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার একুশে ফেব্রুয়ারি দুপুর ১২ টার দিকে আন্দিকুমড়া পুর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মেরাজুল ইসলামের মেয়ে।
নিহত শিশুর মা ফেন্সি খাতুন জানান, শিশুটির নানী দোকানে প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে চায়। শিশুটি খেলা করা অবস্থায় নানীকে দোকানে দেখে। নানীর কাছে যেতে নিলে দ্রুতগামী আব্দুল খালেকের মাটির পয়েন্টের মাটি বোঝায় ড্রাম টাকটি শিশুকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনার স্থলেই শিশুটির মৃত্যু হয়। এ বিষয়ে শেরপুর থানার এসআই মিথুন জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা জানান, অবৈধভাবে মাটি খননের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২