Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রূপগঞ্জে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্ট:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত বাইতুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মো. নূর আলম জানান, তিনি দৈনিক জনকণ্ঠের রূপগঞ্জের নিজস্ব সংবাদদাতা হিসেবে কর্মরত। জুমার নামাজ শেষে মসজিদের গেটে দাঁড়িয়ে থাকা অবস্থায় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, আগে থেকেই ওঁৎ পেতে থাকা হামলাকারীরা তার পথরোধ করে ধারালো রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

ভুক্তভোগীর দাবি, হামলার একপর্যায়ে প্রধান অভিযুক্ত সিরাজুল ইসলাম অন্যদের তাকে হত্যা করার নির্দেশ দেন। পরে মসজিদের মুসল্লিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করলে তিনি প্রাণে রক্ষা পান। হামলাকারীরা এ সময় মামলা করলে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন নূর আলম।

এ ঘটনায় সিরাজুল ইসলাম, শাওন, শফিক, শহিদুল্লাহ, সানাউল্লাহ, ইমাম হোসেন শান্ত ও শিপুসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

editor

Recent Posts

প্রাকৃতিক দুর্যোগে ধৈর্য ও আল্লাহর স্মরণে মুমিনের করণীয়

প্রাকৃতিক দুর্যোগের সময় বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা মুমিনের পরিচয়। দুর্যোগের মুহূর্তে তওবা, জিকির…

6 minutes ago

প্রথম ভারতীয় সুপারস্টার অশোক কুমারের জীবন ও ক্যারিয়ারের অজানা কথা

ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার হিসেবে খ্যাত অশোক কুমারের আজ জন্মবার্ষিকী। সাদাকালো যুগের এই কিংবদন্তি অভিনেতার…

17 minutes ago

আখাউড়া প্রশাসনে বহিরাগত ‘পাবলিক পেশকার’ আমজাদের দাপট

সরকারি কর্মচারী না হয়েও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ ও মোবাইল কোর্টের পেশকার…

44 minutes ago

বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস লিগের আজকের সূচি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজের তৃতীয় ওয়ানডে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর সব ম্যাচ সরাসরি সম্প্রচারের…

45 minutes ago

আজ ৫৭তম বিশ্ব মান দিবস: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে জোর

আজ ১৪ অক্টোবর ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে…

1 hour ago

ময়মনসিংহে স্কুলে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তির ভিডিও সামাজিক…

1 hour ago

This website uses cookies.