মশিউর রহমান
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলা চান্দিনা থানার পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলার মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে।
এ সময় জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আটক করে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল কাশেম (৩৫) অন্যতম, তিনি নাওতলা এলাকার বাসিন্দা।
এছাড়াও তার বিরুদ্ধে আরও দুটি জিআর ওয়ারেন্ট থাকায় সেগুলোর ভিত্তিতেও তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. এনামুল হককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, একই সঙ্গে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি মো. জালাল (৪০)কেও আটক করা হয়েছে,
অভিযানে মাদক সেবন ও বহনের অভিযোগে আরও চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদের মধ্যে আতিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ৩ দিনের কারাদণ্ড, জনিকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, শাহজালালকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং আলমগীরকে ১০ হাজার টাকা জরিমানাসহ ১ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২