মোঃ রাব্বি হাসান
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবড়ী ও বিরামপুরের মধ্যবর্তী গ্রাম চন্ডিপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
আজ রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় ফুলবাড়ী ও বিরামপুর উপজেলায় অবস্থিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি২ এর সন্নিকটে বিরামপুর পলিপ্ররাগপুর ইউনিয়নের চন্ডিপুর মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিরামপুর থানা সুত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্ডিপুর নামে স্থানে পঞ্চগড় হতে ছেড়ে আসা ঢাকা অভিমুখী হেরিটেজ ট্রাভেলসের স্লিপার বাস দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপর নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাককে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এবং আহত যাত্রীদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। এদের মধ্যে ছয়জন অবস্থা গুরুতর।
ঘটনাস্থলে পরিদর্শন করে বিরামপুর থানা পুলিশ জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার খবির উদ্দিনের ছেলে মোশারফ হোসেন বাবু (৫৮)। নিহত অপর ব্যক্তি বাসের হেলপার বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। আহত ছয় ব্যক্তি ছাড়া বাসটির অপর ১৮ যাত্রী সুস্থ আছে। ফুলবাড়ী ও বিরামপুর ফায়ার সার্ভিস যৌথভাবে ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করে। বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে আইনশৃঙ্খলা ও যানবাহন চলাচল পরিস্থিতি স্বাভাবিক রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২