ফখরুল আলম সাজু
২০ মার্চ ২০২৬ ঢাকার উত্তরায় চাঁদাবাজি, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তারা চিহ্নিত সন্ত্রাসীদের নির্যাতনের শিকার হয়ে আসছে।
অভিযোগ অনুযায়ী, উত্তরার ৪৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলাম এর পরিবারের ওপর আওয়ামী সন্ত্রাসী সানি, আকাশ এবং যুবদল নেতা মামুন ও কামাল মিলে চাঁদাবাজির ঘটনা ঘটায়। ভুক্তভোগীদের দাবি, সিরাজুল ইসলামের বড় ছেলে কাউছারুল ইসলামের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এই হামলা ও চাঁদাবাজি চালানো হচ্ছে।
সিরাজুল ইসলাম জানান, তার ছেলে কাউছারুল ইসলাম দীর্ঘদিন ধরে এসব সন্ত্রাসীদের নির্যাতনের শিকার হয়ে জীবন বাঁচাতে দেশ ত্যাগ করতে বাধ্য হন। এরপরও আওয়ামী সন্ত্রাসীরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পুলিশের সহযোগিতায় তাদের ওপর নির্যাতন ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, গত ১৭ মার্চ মঙ্গলবার সকালে তার পুত্রবধূ আয়েশা সিদ্দিকী ঈদ উদযাপন উপলক্ষে তার বাসায় আসেন। এ সময় সন্ত্রাসী সানি, আকাশ ও মামুন কয়েকজন সহযোগী নিয়ে বাসায় এসে তার ছেলের খোঁজ করে এবং ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরে হামলা চালায় অভিযোগ রয়েছে, সন্ত্রাসীরা ঘরের মালামাল ভাঙচুর করে এবং আলমারি ভেঙে নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ১ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়, যাওয়ার সময় মামুন বলেন কাওকে বাঁচতে দিবো না।
এলাকাবাসীরা জানান, মামুনের ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। তাদের অভিযোগ, মামুনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা কেউই নিরাপদে থাকতে পারেনি। এলাকায় আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে মামুন।
ভুক্তভোগী পরিবার জানায়, থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। এক পুলিশ সদস্য জানান, সংসদ সদস্যের অনুমতি ছাড়া এ ধরনের অভিযোগ গ্রহণ করা হবে না।এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২