ফখরুল আলম সাজু
রাজধানী ঢাকা কমলাপুর টিটি পাড়া মুগদা স্টেডিয়াম সংলগ্ন টিটি পাড়া আন্ডারপাস এলাকায় দিন দিন বাড়ছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য, বিশেষ করে আন্ডারপাসের নিচে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা না থাকায় সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা, এতে প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও যাত্রীরা।
১৫ মার্চ রবিবার দুপুর আনুমানিক ১২টা দিকে সরেজমিনে গিয়ে জানা যায়, মুগদা বেঙ্গল গার্মেন্টসের সামনে থেকে অটোরিকশা করে আরামবাগের উদ্দেশে রওনা দেন দক্ষিণ মুগদা এলাকার বাসিন্দা আবুল হাসান, অটোরিকশাটি টিটি পাড়া আন্ডারপাসের নিচে পৌঁছালে হঠাৎ হেলমেট পরিহিত ২ ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁর পথরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা ধারালো চাপাতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আবুল হাসানের কাছ থেকে নগদ ১ লাখ ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়, ঘটনার আকস্মিকতায় তিনি কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
ঘটনার সময় আশপাশে থাকা কয়েকজন পথচারী জানান, টিটি পাড়া আন্ডারপাস এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে, কিন্তু সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অপরাধীরা সহজেই পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়দের অভিযোগ, আন্ডারপাসের আশপাশে সিসিটিভি ক্যামেরা ও নিয়মিত পুলিশ টহলের অভাব থাকায় ছিনতাইকারীরা এই এলাকাকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে, ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে চলাচল করছে, এ ঘটনায় ভুক্তভোগী আবুল হাসান শাহজাহানপুর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত টিটি পাড়া আন্ডারপাস এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশ টহল জোরদার এবং অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই এলাকায় ছিনতাইয়ের ঘটনা আরও বেড়ে যেতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২