Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নওগাঁর মান্দায় উন্মুক্ত করা হলো কুসুম্বা মসজিদের বিনোদন চত্বর

 

আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ চত্বরের সৌন্দর্য বর্ধন করতে নির্মাণ করা হয়েছে পানির মিউজিক্যাল ফোয়ারা, ফুলবাগান, বসার জায়গাসহ বেশকিছু আকর্ষনীয় কাজ। মসজিদকে দৃষ্টিনন্দন করতে উত্তরপাশের ফাঁকা জায়গায় এসব নির্মাণ করা হয়েছে।
মসজিদের নিজস্ব অর্থায়নে এসব কাজ বাস্তবায়ন করেছে মসজিদ কমিটি। এতে ব্যয় হয়েছে প্রায় ২২ লাখ টাকা। সোমবার বেলা ১২টার দিকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি অনলাইনে যুক্ত হয়ে চত্বরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ঘোষণা করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিদ উদ্দিন ম-ল, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিঞা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মসজিদ কমিটির সভাপতি ও ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, কুসুম্বা শাহী মসজিদ দর্শন করতে প্রতিদিন দেশি-বিদেশি দর্শনার্থীর আগমন ঘটে। তাঁদের বসার ভালো জায়গাসহ বিনোদনের জন্য তেমন কিছুই ছিল না। দর্শনার্থীদের কথা বিবেচনায় নিয়ে মসজিদের অর্থায়নে এসব কাজ বাস্তবায়ন করা হয়েছে।

selim

Recent Posts

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…

11 minutes ago

ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২

দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন…

31 minutes ago

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি…

48 minutes ago

মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী দুই প্রতিপক্ষ নির্ধারণের কাজ শুরু করেছেন কোচ…

51 minutes ago

সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…

2 hours ago

গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…

2 hours ago

This website uses cookies.