মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির উদ্যোগে ও উপজেলার কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে জমজমাট ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে দুই শতাধিক সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এস.এ. সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ. মোমেন, সাংবাদিক আলম হোসেন, রাসেল আহমেদ, জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা, বিএনপির নেতা আব্দুল আজিজ মাস্টার, হাজী আব্দুল মতিন, সালাহউদ্দিন দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এটি প্রথমবারের মতো এত বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ তুলে ধরার মাধ্যমে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলনমেলার সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২