হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন দুই মেধাবী ছাত্র মুহাম্মদ ওমায়ের ও এইচ এম আবু রায়হান।
জানা যায়, তারা দীর্ঘদিন ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানান এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নতুন যোগদানকারী দুই ছাত্রও সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২