আতাউর রহমান, বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে হঠাৎ করেই পোল্ট্রি খামারগুলোতে অস্বাভাবিক হারে মুরগি মারা যাওয়ার ঘটনায় খামারিদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। এতে করে খামারিদের পাশাপাশি ডিলার ব্যবসায়ীরাও দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় বিভিন্ন পোল্ট্রি খামার পরিদর্শন করে জানা যায়, গত কয়েকদিন ধরে অনেক খামারে বড় আকারের মুরগি হঠাৎ করেই মারা যাচ্ছে। অনেক খামারির দাবি, প্রতিদিন তাদের খামারে প্রায় ২০ থেকে ৩০টি করে মুরগি মারা যাচ্ছে। আবার কিছু খামারে একসাথে ১০০ থেকে ২০০টি মুরগি মারা যাওয়ার ঘটনাও ঘটছে, যা খামারিদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
খামারিরা জানান, হঠাৎ করে এত বেশি মুরগি মারা যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। ঋণ নিয়ে অনেকেই খামার পরিচালনা করছেন। এভাবে মুরগি মারা যেতে থাকলে তাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ডাক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, আবহাওয়ার পরিবর্তনের কারণেও হঠাৎ করে মুরগির মৃত্যুহার (মর্টালিটি) বেড়ে যেতে পারে। এছাড়া অনেক খামারে রানীক্ষেত রোগের লক্ষণও দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে স্কয়ার কোম্পানির নারায়ণগঞ্জ জেলার ভিডিএম ফয়সাল আহমেদ বলেন, “বিভিন্ন খামারে মুরগি মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রানীক্ষেত রোগের কারণেই মুরগি মারা যেতে পারে। তবে আবহাওয়া পরিবর্তন হলে এবং বৃষ্টি হলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আমরা আশাবাদী।”
হঠাৎ করে মুরগির মৃত্যুহার বেড়ে যাওয়ায় বন্দরের পোল্ট্রি খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত সঠিক কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় খামারিরা।
বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার বাস্তুচ্যুত নাগরিককে রাখাইন রাজ্যের ‘সাবেক বাসিন্দা’…
বাংলাদেশ ব্যাংক ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬০ হাজার কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা…
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বর্তমান সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতার কথা…
মানুষের স্বাধীন চিন্তাভাবনা ও শিক্ষাকে সর্বজনীন করতে মুদ্রণযন্ত্রের অবদান অনস্বীকার্য। ১৪৩৭ সালে ভিত্তি স্থাপিত হওয়া…
ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার…
জুলাই গণ-অভ্যুত্থানকালে আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের…
This website uses cookies.