মো: এ কে নোমান, প্রতিনিধি:
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নওগাঁ ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) তে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারী) বেলা এগারোটায় ধামইরহাট পৌরসভায় অবস্থিত এই নওগাঁ আই.এইচ.টি এর ফরম বিতরণ, ভর্তি ও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন, নওগাঁ মেডিকেল কলেজের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং নওগাঁ আই.এইচ.টির অধ্যক্ষ, ডা: মো: ইকবাল হোসেন।
তিনি জানান, গত রবিবার (০৫ ফেব্রুয়ারী) থেকেই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশ মোতাবেক সারা বাংলাদেশের সকল আই.এইচ.টি ও ম্যাটসে্ ভর্তি কার্যক্রম শুরু হয়। তবে দূর-দূরান্ত থেকে আসা সকল শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা তাদেরকে ২০ ও ২৩ ফেব্রুয়ারীতে প্রতিষ্ঠানে এসে ভর্তি সম্পন্ন করার জন্য আহব্বান করি। সেই ধারাবাহিকতায় আজ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে তাদের ভর্তির কার্যক্রম সম্পন্ন করে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের আসন সংখ্যা অনুসারে ওয়েটিং লিস্টের শিক্ষার্থীদেরকে ক্রমানুসারে ভর্তির সুযোগ দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট পৌরসভার প্যানের মেয়র মোঃ মুক্তাদিরুল হক (মুক্তা), ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তমা আকতার, ধামইরহাট উপজেলা হেলথ্ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ড. মো: আবু মাসউদ আনছারী, আবাসিক মেডিকেল অফিসার ড. জহুরুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট মো: নজরুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মোর্শেদুল ইসলামসহ স্থানীয় জন প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২