Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

জেলা অ্যাম্বাসেডর মনোনীত হলেন মোহাম্মদ ময়নাল হোসেন চৌধুরী

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আওতায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোঃ ময়নাল হোসেন চৌধুরীকে প্রধানমন্ত্রী কার্যালয়ের a2i কর্তৃক আইসিটি ফর এডুকেশন (ICT4E) ব্রাহ্মণবাড়িয়া জেলার অ্যাম্বাসেডর মনোনীত করা হয়েছে।

মোঃ ময়নাল হোসেন চৌধুরী নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামের মরহুম ফোরকান উদ্দিন চৌধুরী ও মোছাম্মৎ খাদিজা বেগমের প্রথম সন্তান।

তিনি বিগত দুই যুগ ধরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে শিক্ষার সাথে সম্পৃক্ত বিভিন্ন কার্যক্রমে প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি একজন ভাল উপস্থাপক এবং বাচিক শিল্পীও বটে।
মোঃ ময়নাল হোসেন চৌধুরী ২০১৯ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন।
তিনি জাতীয় রুপরেখা-২০২১ নতুন শিক্ষাক্রমের মাষ্টার ট্রেইনার এবং জেলা আইসিটি মাষ্টার ট্রেইনারের দ্বায়িত্ব পালন করেন।

তিনি নবীনগর উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের সভাপতি সহ স্থানীয় স্বাস্থ্যসেবায় মালাই কমিউনিটি ক্লিনিকের সভাপতির দায়িত্ব পালন করেন।
এই অর্জনে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এছাড়াও বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করেন শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ, জেলা শিক্ষা অফিস, নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোকাররম হোসেন ও ইমতিয়াজ বেগ ইমন সহ সকল জেলা অ্যাম্বাসেডরগনের প্রতি।

দীর্ঘ সময় ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত মোহাম্মদ ময়নাল হোসেন চৌধুরী প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সমাজসেবা ও শিক্ষামূলক যে কোন কাজে নিজেকে নিয়োজিত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

editor

Recent Posts

নারায়ণগঞ্জে বিসিকের চাকরি মেলায় ৬৩৯টি পদের সুযোগ

নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনে বিসিকের আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৩টি প্রতিষ্ঠান ৬৩৯টি চাকরির সুযোগ…

9 minutes ago

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প…

14 minutes ago

দুই মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ সাড়ে ১৬ হাজার কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংক খাত থেকে সরকার ১৬ হাজার ৬০১ কোটি টাকা…

15 minutes ago

শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ করলেন সম্মানহানির

২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী তানজিন তিশা।…

24 minutes ago

ইন্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণই মূল লক্ষ্য: মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য মুখ্য…

25 minutes ago

ভারতে ভিনিসিয়ুসের প্রথম সফর: গোয়ায় খেলেছিলেন অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট

আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের প্রীতি ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের…

27 minutes ago

This website uses cookies.