তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:
ফেনীতে গাড়ি কিনতে গিয়ে অপহৃত হওয়া অবসর প্রাপ্ত এক সেনা সদস্যকে উদ্ধার করেছে র্যাব-৭।
উদ্ধার হওয়া ব্যক্তি ল্যান্স কর্পোরাল (অবসরপ্রাপ্ত) মো. মাসুম আহমেদ (৩০), তার সেনা নম্বর ১২৩৪২০৩, সাবেক ইউনিট ২৫ এডি রেজিমেন্ট, আর্টিলারি, তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কালামের ছেলে।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ফেনী জেলার সদর থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে র্যাব-৭ এর একটি দল তাকে উদ্ধার করে।
র্যাব সূত্র জানা যায়, ২৩ ফেব্রুয়ারি সোমবার মো. মাসুম আহমেদ সিলেট থেকে একটি প্রাইভেট কার কিনতে ফেনীতে যান, ওই দিন রাত ১০টার দিকে ফেনী শহর থেকে একদল ছিনতাই কারী তাকে অপহরণ করে।
দীর্ঘ সময় তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে না পারায় পরিবারের পক্ষ থেকে জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় তার সর্বশেষ অবস্থান ফেনীতে শনাক্ত করে, বিষয়টি র্যাবকে জানানো হলে ফেনী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অপহৃত সেনা সদস্যকে উদ্ধার করে।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান (পিএসসি) জানান, উদ্ধার হওয়া ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে, একই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২