ফখরুল আলম সাজু
পবিত্র মাহে রমজানের উপলক্ষে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার, তবে এ সম্মানী কত টাকা তা এখনো নির্ধারণ করেনি সরকার।
ঈদের আগেই সারাদেশে এলাকায় এ কার্যক্রম শুরু করবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।
২১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে তার উপদেষ্টা মাহদী আমিন এসব কথা জানান।
এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে উপদেষ্টা মাহদী আমিন বলেন, বৈঠকে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হয়েছে, একটি নির্বাচনি প্রতিশ্রুতি ছিল বিভিন্ন মসজিদে ইমাম, মুয়াজ্জিন-খতিব এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের মাসে একটি সম্মানী ও উৎসবভাতা দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিদ্ধান্ত হয়েছে, ঈদের আগেই পর্যায়ক্রমে প্রস্তুতি শুরু করে কিছু কিছু জায়গায় ইমাম, মুয়াজ্জিন-খতিবের একটি সম্মানী দেওয়া হবে, এছাড়া বৈষম্যহীন ভাবে কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আলোচনা হয়েছে, এ জন্য শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।
কত টাকা সম্মানী ভাতা দেওয়া হবে, জানতে চাইলে মাহদী আমিন বলেন, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী) বলেন, আজ ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস, নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিক-নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন, অনেক পুরাতন কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন, সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২