ফখরুল আলম সাজু
আমরা ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নেওয়ার কথা জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
১৫ ফেব্রুয়ারী রোববার সকাল ১০টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসইবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ তথ্য জানান।
আসিফ মাহমুদ তাঁর পোস্টে লিখেছেন, আমরা ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি।
ছায়া মন্ত্রীসভার কাজ কী হবে, তা আসিফ মাহমুদ তাঁর পোস্টে উল্লেখ করেছেন।
এ প্রসঙ্গে তিনি লিখেছেন, স্বচ্ছতা ও জবাব দিহীতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ বাতিল হয়েছে, ২৯৯টি আসনের মধ্যে ২টি আসনে জয়ী বিএনপির প্রার্থীর ফলাফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে ঋণ খেলাপের কারণে।
ফলাফল ঘোষিত অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি, বিএনপি জোটের শরিকেরা পেয়েছে ৩টি আসন, সব মিলিয়ে এখন বিএনপি জোটের আসন সংখ্যা হলো ২১২টি, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য ৭৭ আসন নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে, এই জোটের প্রধান দল জামায়াত ৬৮ আসন পেয়েছে, আর এনসিপি পেয়েছে ৬টি আসন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী ব্যক্তিদের গেজেট গত শুক্রবার রাতে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী মঙ্গলবার সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, আর একই দিন বিকেলে হবে মন্ত্রিসভার শপথ।
বিএনপির প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী, বিএনপির নীতি নির্ধারকেরা এখন ব্যস্ত তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিতে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২