Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

টানটান উত্তেজনার মধ্য দিয়ে ব্যাডমিন্টনের ফাইনাল অনুষ্ঠিত

টানটান উত্তেজনার মধ্য দিয়ে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় টিম রোয়ার ও রানার্সআপ হয় তিতাস টেলিকম। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে দেয়া হয় ১০ হাজার টাকা ও ট্রফি এবং রানারসআপ দলকে দেয়া হয় ৭ হাজার টাকা ও ট্রফি। এছাড়া প্রত্যেক খেলোয়ারকে দেয়া হয় একটি করে গাছ।

যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে সরিয়ে রাখতে কুড়িগ্রাম বাইকারস ক্লাব ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটি ২ সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে। জেলা শহরের কলেজ মোড়স্থ কুড়িগ্রাম সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন লিমিটেড।

(১৭ ফেব্রুয়ারি) শুক্রবার রাত ৮টায় গত ৩ ফাইনাল খেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আহসান হাবীব নিলু ও কুড়িগ্রাম বাইকারস ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ হোসেন মারুফসহ অন্যরা। দেশের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের যুব সমাজকে খেলার মতো সুস্থ বিনোদনের মাধ্যমে মাদক থেকে দুরে রাখার প্রত্যয়ে এ আয়োজন বলে জানায় আয়োজকরা।

টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারায় উচ্ছ্বসিত খেলোয়াড়রা। এতে উঠতি যুবকদের ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের কথা জানান আয়োজকরা। খেলায় বিজয়ী দলের প্রতি খেলোয়াররা জানান, বিজয়ী হওয়াটা বড় কথা নয়। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পারাটাই খুশির বিষয়।

প্রতিযোগীতার আয়োজক ও বাইকার ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ হোসেন মারুফ জানান, তরুণদের ব্যাপক সাড়া পেয়েছি। প্রতি বছর ব্যাডমিন্টনের এ আয়োজন করা হবে। যাতে করে তরুণ সমাজ মাদকের নেশার দিকে না ঝুঁকে খেলার মতো সুস্থ বিনোদনমুখী হতে পারে।

কাজিউল ইসলাম জানান, কুড়িগ্রাম জেলার তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের উচ্ছ্বাস থেকে আমিও আনন্দিত।

editor

Recent Posts

শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, শনিবার খোলা ব্যাংক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই…

16 minutes ago

সরকারি বাসা বরাদ্দ এখন অনলাইনে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা সহজ ও স্বচ্ছ করতে অনলাইন পদ্ধতি চালু করেছে গৃহায়ণ ও গণপূর্ত…

33 minutes ago

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

সৌদি আরবের বেশিরভাগ আকাশসীমা ও বিমানবন্দরকে 'অনিরাপদ' হিসেবে চিহ্নিত করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে ইয়েমেনের…

34 minutes ago

নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত সাজেক

রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। দুর্গাপূজাকে কেন্দ্র…

37 minutes ago

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বিশেষ প্রটোকল ও নিরাপত্তা…

41 minutes ago

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধি দল

আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত সিআইসিএ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার সময় প্রতিবাদ জানিয়ে হল ত্যাগ…

52 minutes ago

This website uses cookies.