তিমির চন্দ্র দাস
ক্রাইম রিপোর্টার ফেনী:
ফেনী জেলা সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি থেকে ৪ টি ম্যাগাজিন সহ ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী।
১১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিগাঁও ইউনিয়নে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল, এ সময় যুবদল নেতা বদরের গরুর খামার থেকে ১ টি বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগাজিন ও ১ টি চুরি উদ্ধার করা হয়।
স্থানীয়রা আরো জানান যে, খামার মালিক বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের প্রধান সহযোগী, গত ২ দিন যাবৎ দিদার আইনশৃঙ্খলা বাহিনী নজর দারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে নিয়ে রাখে সে।
ফেনী আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেন গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তল সহ সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি, এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
প্রাকৃতিক দুর্যোগের সময় বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা মুমিনের পরিচয়। দুর্যোগের মুহূর্তে তওবা, জিকির…
ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার হিসেবে খ্যাত অশোক কুমারের আজ জন্মবার্ষিকী। সাদাকালো যুগের এই কিংবদন্তি অভিনেতার…
সরকারি কর্মচারী না হয়েও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ ও মোবাইল কোর্টের পেশকার…
বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজের তৃতীয় ওয়ানডে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর সব ম্যাচ সরাসরি সম্প্রচারের…
আজ ১৪ অক্টোবর ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে…
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তির ভিডিও সামাজিক…
This website uses cookies.