Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

উত্তরা আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে ভূয়া র‍্যাব সদস্য আটক

ফখরুল আলম সাজু

ঢাকা উত্তরা পূর্ব বিএনএস সেন্টার এলাকায় সেনাবাহিনী যৌথ তল্লাশী চৌকি পরিচালনা করে ম্যাগাজিন ও এ্যামো সহ ০১ টি বিদেশী পিস্তল উদ্ধার করেছে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা, সে সাথে তারা একজন ভূয়া র‍্যাব সদস্যকে ও আটক করেছেন।

৯ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০.৩০ মিঃ হইতে বিকাল ০৩.০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক একটি যৌথ তল্লাশী চৌকি পরিচালনা করেন।

ঐ সময়ে উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টার এলাকায় ০৫ জন যাত্রী সহ একটি মাইক্রোবাসকে স্পট চেকিং এর জন্য থামানো হয়, তাদের মধ্যে সন্দেহ ভাজন ০২ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, বাকী ০৩ জন সন্দেহ ভাজন ব্যাক্তিকে তারা আটক করেন।

আটককৃতরা হলো মোঃ রেজাউল করিম, মোঃ রফিকুল ইসলাম ও মিজু আহমেদ।

র‍্যাব সদস্যরা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে তারা র‍্যাব সদস্যদের ছদ্মবেশে ডাকাতিতে জড়িত ছিলো, তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪টি ৫.৫২ মিঃমিঃ গোলাবারুদ, ১টি ডামি পিস্তল, ২টি পিস্তল কভার, ২টি হাতকড়া, ১টি ওয়াকি টকি, ২টি নকল র‍্যাব আইডি কার্ড, ৪টি কালো র‍্যাবের জ্যাকেট, ১টি রিফ্লেক্টিং জ্যাকেট, ১টি হাতুড়ি, ২টি গাড়ীর নকল নাম্বার প্লেট এবং নগদ ২,৬৭০/- টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব সদস্যরা জানান, গ্রেফতার কৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি কার্যক্রমের জন্য উত্তরা পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তারা আরো জানান, বাংলাদেশ সেনাবাহিনী জন নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ, সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে তাদের এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

editor

Recent Posts

শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, শনিবার খোলা ব্যাংক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই…

16 minutes ago

সরকারি বাসা বরাদ্দ এখন অনলাইনে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা সহজ ও স্বচ্ছ করতে অনলাইন পদ্ধতি চালু করেছে গৃহায়ণ ও গণপূর্ত…

33 minutes ago

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

সৌদি আরবের বেশিরভাগ আকাশসীমা ও বিমানবন্দরকে 'অনিরাপদ' হিসেবে চিহ্নিত করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে ইয়েমেনের…

33 minutes ago

নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত সাজেক

রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। দুর্গাপূজাকে কেন্দ্র…

36 minutes ago

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বিশেষ প্রটোকল ও নিরাপত্তা…

41 minutes ago

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধি দল

আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত সিআইসিএ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার সময় প্রতিবাদ জানিয়ে হল ত্যাগ…

52 minutes ago

This website uses cookies.