মোঃমনির মন্ডল বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বহরপুর ডিগ্রি কলেজের নৈশ প্রহরী আহম্মদ আলী সরদার আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আহম্মদ আলী সরদার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বহরপুর ডিগ্রি কলেজে নিষ্ঠা ও সততার সঙ্গে নৈশ্য প্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে বহরপুর ডিগ্রি কলেজ পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজ বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়েছে।
মোঃমনির মন্ডল
উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দি রাজবাড়ী
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২