Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

গাইবান্ধা সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতার

ফখরুল আলম সাজু

গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলার শারমিন সুলতানা (৩৭) নামের এক শিক্ষিকাকে হত্যার চেষ্টায় তার গাল কেটে দিয়েছে প্রাক্তন স্বামী আতাউর রহমান, এ ঘটনায় থানায় একটি এজাহার দাখিল হলে আসামি আতাউরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শয্যায় আহত শারমিন সুলতানাকে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে, এসময় তিনি কাটাক্ষত যন্ত্রণায় নিয়ে কাতরাছিলেন।

শারমিন সুলতানা উপজেলার নলডাঙ্গার মৃত বজলার রহমান মন্ডলের মেয়ে ও জুনিদপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা শিক্ষিকা।

এজাহার সুত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চক নারায়ন গ্রামের আমজাদ আলী মন্ডলের ছেলে আতাউর রহমানের সঙ্গে শারমিন সুলতানার বিয়ে হয়, দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে।

এরই মধ্যে আতাউর রহমান বিভিন্ন অজুহাতে শারমিন সুলতানাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন, এ ধরনের নির্যাতন সহ্য করতে না পেরে ২ বছর আগে শারমিন বিবাহ বিচ্ছেদ ঘটায়।

তারপর বাবার বাড়ির থেকে শারমিন ওই জুনিদপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা গিয়ে শিক্ষকতা করতে।

এরই ধারাবাহিকতায় প্রাক্তন স্বামী আতাউর রহমান প্রায়ই ঐ মাদ্রাসা গিয়ে শারমিনকে হুমকি ও মিথ্যা অপবাদ দিয়ে আসেন।

এরই একপর্যায়ে ৫ই জানুয়ারি সোমবার দুপুরের দিকে আতাউর রহমান আবার মাদ্রাসায় গিয়ে শারমিনকে খারাপ ভাষায় গালিগালাজ করা সহ মারধরের চেষ্টা করলে সহকারী শিক্ষকরা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

এরপর বিকেলে দিকে আতাউর রহমান আবারও ক্ষিপ্ত হয়ে নলডাঙ্গার শামিম মিয়ার দোকানের সামনে শারমিনের ছেলে শাকিবুল হাসান সিহাব (১১) কে আটক করে মারপিট করেন।

এ সংবাদ পেয়ে শারিমন এগিয়ে গেলে তাকেও মারপিট করার পর ধারালো কাচি দিয়ে হত্যার উদ্দেশ্যে ডান কানের নিচে গাল কেটে দিয়েছে আতাউর রহমান।

এসব তথ্য নিশ্চিত করে ভুক্তভোগী শারমিন সুলতান বলেন, আতাউর রহমানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরও আমাকে প্রায়ই হত্যার হুমকি দিয়ে আসছে, এতে দুই সন্তান নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ছিলাম,
এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুজন সরকার বলেন, বাদী শারমিনের মামলার পরিপ্রেক্ষিতে আসামি আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

editor

Recent Posts

টেস্ট জিততে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানদের ৩৪৭ রান

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের শেষ দিনে জয়ের সমীকরণ পরিষ্কার। রেকর্ড ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে…

6 minutes ago

উত্তর ইসরাইলে বিস্ফোরণে কিশোর নিহত, নেতানিয়াহুর সফর বাতিল

লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরাইলে এক বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।…

14 minutes ago

নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে সাহেব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিজ বাহিনীর…

19 minutes ago

২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষণা

আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার…

25 minutes ago

সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত…

33 minutes ago

মদনে বর্ণাঢ্য আয়োজনে পালিত জাতীয় কন্যাশিশু দিবস

নেত্রকোণার মদন উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহ…

49 minutes ago

This website uses cookies.