স্টাফ রিপোর্টার রংপুর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টার অভিযোগে রংপুরের শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। রংপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে গত (২ জানুয়ারি) শুক্রবার রাতে ঠাকুরগাঁও সদর থানার কিসমত দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মেরিল সুমন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি এবং অর্থের বিনিময়ে প্রতিপক্ষকে ঘায়েল করার মতো কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি খবর পাওয়া যায় যে, সে আসন্ন নির্বাচনে প্রার্থীদের ওপর হামলা, নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর গোপন পরিকল্পনা করছে। রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম-এর নির্দেশে তাকে গ্রেপ্তারে বিশেষ তৎপরতা শুরু হলে সে এলাকা ছেড়ে ঠাকুরগাঁওয়ে আত্মগোপন করে। তবে সেখান থেকেই সে তার ক্যাডার বাহিনীকে সংগঠিত করার অপচেষ্টা চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশের যৌথ দল।
রংপুর মহানগর পুলিশ জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা ও সহিংসতা রুখে দিতে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। আজ গ্রেপ্তারকৃত মেরিল সুমনকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মেরিল সুমন রংপুর নগরীর শালবন এলাকার আবু হানিফের ছেলে। পুলিশের রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতিসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় ৯টি মামলা রয়েছে।
সৌদি আরবের রিয়াদসহ বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ঢাকা থেকে ৫১টি ফ্লাইট বাতিল ও…
রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার…
ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান স্থিতিশীল সরকার ও…
সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে…
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
This website uses cookies.