
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ১৫ দিন ব্যাপী চলা আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পর্দা নেমেছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ফুটবলের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামে দুইটি ইভেন্ট দিয়ে সাজানো এ টুর্নামেন্টের।
দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রদের ফাইনালে মুখোমুখি হয় রাজনীতি ও প্রশাসন বিভাগ এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসসি)। প্রথআর্ধে ১০ মিনিটের মধ্যেই সাব্বিরের গোলে লিড নেয় রাজনীতি ও প্রশাসন বিভাগ। এরপর দ্বিতীয়ার্ধে সিএসসি কে আবারো আঘাত হানে সাব্বির। শেষে তারেকের গোলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজনীতি ও প্রশাসন বিভাগ।
এর আগে সকালে মেয়েদের ফাইনালে মুখোমুখি হয় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ এবং রাজনীতি ও প্রশাসন বিভাগ। অধিনায়ক রুমা আক্তারের জোড়া গোল ও সারাবানের গোলে ৩-০ ব্যবধানে জয় পায় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ।
এছাড়া ব্যাডমিন্টন ছেলেদের ফাইনালে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। ছাত্রীদের ব্যাডমিন্টনে ২-১ সেটে চ্যাম্পিয়ন ফার্মেসি বিভাগ এবং রানার আপ হয়েছে আইন বিভাগ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম ও রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ। বিভিন্ন অনুষদের ডীন, পরীক্ষা নিয়ন্ত্রক ও ক্রীড়া কমিটির সভাপতি এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২