Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

মহেশখালীর হোয়ানকে রোহিঙ্গা নারী বিয়ের অভিযোগ উঠেছে

কক্সবাজারের মহেশখালীতে রোহিঙ্গা নারী বিয়ে করে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি করেছে স্থানীয় এক ব‍্যক্তি। এ রোহিঙ্গা নারীর নির্যাতনে অতিষ্ট হয়ে পড়ে পাশ্ববর্তী সাধারণ মানুষ।

গতকাল ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), দুপুর সাড়ে ১২ টার সময় সরেজমিনে দেখা যায়, উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব হরিয়ারছড়া গ্রামে স্থায়ী বাসিন্দা জনৈক মৃত মোস্তাক আহমদের ছেলে বাদশা মিয়া এক রোহিঙ্গা মধ‍্য বয়স্ক নারীকে বিয়ে করেছে, ঐ নারীর ৩ সন্তানও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা ক‍্যাম্প থেকে স্বর্ণ চুরি করে পালিয়ে এসে হোয়ানক পানিরছড়া গ্রামে অবস্থান নেয়। পরে ভিন্ন কৌশলে বাদশা মিয়াকে বিয়ে করে, বিয়ের পর থেকে অশ্লীলতা শুরু করে। কেউ কিছু জিঞ্জাসা করতে না করতে বাংলাদেশী নামধরে গালাগাজি করে।

অভিযুক্ত ব‍্যক্তির আপন ভাতিজা- শাহাব উদ্দিন জানান, বাদশা মিয়া একজন মধ‍্য বয়স্ক ব‍্যক্তি, তার ছেলে-মেয়ে সবাইকে বিয়ে করিয়েছে, এর মধ‍্যে তার বিয়ের প্রয়োজন বলে মনে হয় না। তবুও তার বিয়ে করাকে স্বীকৃতি দেয়ার চেষ্টা করে ছিলাম। কিন্তু তার বউয়ে রোহিঙ্গা হওয়াতে আমরা মেনে নিতে পারছি না।

তিনি আরও জানান, ঐ রোহিঙ্গা মহিলা বিয়ের পরেও একাধিক ব‍্যক্তির সাথে অবৈধ সম্পর্কের সাথে জড়িত, ইদানিং দেখা যাচ্ছে রাতে অপরিচিত কিছু লোক এলাকায় প্রবেশ করে। কিছু জিঞ্জাসা করলে বাদশা মিয়ার বউয়ের পরিচিত লোক বলে চলে যায়। এতে আমাদের সন্দেহ হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব‍্যক্তি জানান, বাদশা মিয়া ঐ মহিলাকে বিয়ের পরে, তার আগে ছেলে-মেয়েদের সাথে খারাপ আচার আচরণ করে, তার ছেলে শফিউল আলমকে ঘর থেকে বের করে দেয়। পরে স্থানীয় মেম্বার জাহাঙ্গীর সালিশির মাধ‍্যমে মিমাংসা করতে চাইলেও সে মিমাংসায় বসতে চায় না।

হোয়ানক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (২নং ওয়ার্ড) জাহাঙ্গীর আলম জানান, বাদশা মিয়ার বিয়ের কথা শুনে গ্রাম পুলিশ দ্বারা যাচাই করিয়ে নিশ্চিত হয়ছি যে, ঐ নারী রোহিঙ্গা, এর পরেও আমরা তার জন্ম সনদ ও ভোটার আইডি কার্ড চেকিং করার চেষ্টায় আছি।

সাধারণ জনগণ সরকারকে উল্লেখ করে প্রশ্ন তোলেন, রোহিঙ্গা ক‍্যাম্পে এতো নিরাপত্তা প্রহরী থাকার পরেও তারা কিভাবে ওখান থেকে বের হয়ে, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তাই অতি শিঘ্রই আমাদের এলাকা থেকে ঐ মহিলাকে প্রশাসনের হেফাজতে নেয়ার জোরদাবি।

editor

Recent Posts

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে ইরান যেভাবে রাশিয়ার কৌশল গ্রহণ করেছে

জর্ডানে মার্কিন ঘাঁটিতে সাম্প্রতিক হামলার মাধ্যমে ইরান তাদের যুদ্ধের কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। পেন্টাগনের…

11 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় সাপের কামড়ে এক শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে।…

15 minutes ago

সীতাকুণ্ডে জাহাজ কারখানায় বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আট শ্রমিকের…

16 minutes ago

গ্যাস সংকটে চাঁদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

চাঁদপুরে তীব্র গ্যাস সংকটের জেরে সিএনজিচালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শুক্রবার দুপুরে…

24 minutes ago

দেশের বাজারে রেমিট্যান্স ডলারের দাম কমল ১ টাকা

এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দাম ১ টাকা কমে ১২২.৭০ টাকায় নেমেছে। বাজারে ডলারের পর্যাপ্ত…

33 minutes ago

কর্মসংস্থান বাড়লে সামাজিক অপরাধ কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা গেলে সামাজিক অপরাধ প্রবণতা কমে আসবে বলে মন্তব্য করেছেন যুব ও…

36 minutes ago

This website uses cookies.