Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনে পুড়ে দাদী-নাতনীর মর্মান্তিক মৃত্যু ও এলাকায় শোকের ছায়া

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া বসতঘরে আগুনে পুড়ে দাদী ও নাতনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, একই সাথে ওই এলাকায় পুড়ে গেছে ছয়টি বসতঘর।

২৪ ডিসেম্বর বুধবার ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত দু’জন হলেন- ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৪) ও তার নাতনী মোঃ সুমনের শিশুকন্যা জান্নাত আরা (৬)।

এছাড়া অগ্নিকান্ডে মোঃ কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মদ, সংজি, এসকান্দার ও শিরিন আক্তারের মালিকানাধীন একাধিক কক্ষ বিশিষ্ট বিভিন্ন পরিমাপের ৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এর মধ্যে একটি বসতঘরে আটকা পড়ে দাদী রুমি আক্তার ও নাতনী জান্নাত আগুনে পুড়ে মারা যায়, ভুক্তভোগীরা “৯৯৯” এ ফোন দিলে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, এতে নের্তৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল মান্নান।

ক্ষতিগ্রস্তরা দাবী করেন, আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান স্থানীয় সাংবাদিকদের বলেন, পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে আগুনে দু’জনের মৃত্যু হয়েছে, ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে ও জানান দেন তিনি।

saju

Recent Posts

যেকোনো হুমকি মোকাবিলায় সামরিক রদবদল ও প্রস্তুতি বাড়াচ্ছে ইরান

প্রায় ছয় মাস লোকচক্ষুর অন্তরালে থাকার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের শীর্ষ…

2 minutes ago

অরুণাচল সীমান্তে চীনা বাহিনীর অনুপ্রবেশ নিয়ে নতুন বিতর্ক

অরুণাচলের সীমান্তে চীনা সামরিক বাহিনীর অনুপ্রবেশ ও ভারতীয় বাহিনীর টহল পয়েন্টে বাধা প্রদানের ঘটনায় ভারতের…

3 minutes ago

দারাজের মাধ্যমে মাদক বিক্রি: বাড্ডায় কেমিস্ট গ্রেপ্তার, আসামি এমডিও

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের মাধ্যমে ‘সিবিডি তেল’ বা ‘অ্যারোমেটিক অয়েল’ নামে উচ্চ মাত্রার মাদক টিএইচসি বিক্রির…

5 minutes ago

টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ নিয়ে ভাবছেন না শাহরিয়ার নাফীস

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ নিয়ে এখনই ভাবতে নারাজ বিসিবি'র ক্রিকেট অপারেশন্স…

17 minutes ago

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যাত্রা শুরু

শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চায় উৎসাহিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল 'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি' (বাইবিসাস)।

21 minutes ago

শিক্ষক শুধু চাকরিজীবী নন, মানুষ গড়ার কারিগরও

একটি বিদ্যালয়ের সবচেয়ে বড় সম্পদ হলো একজন যোগ্য, সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ শিক্ষক। শায়েস্তাগঞ্জ হাই…

29 minutes ago

This website uses cookies.