Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

কুড়িগ্রামে নানা আয়োজনে ঢাকা পোস্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে শীর্ষ অনলাইন নিউজ পোটাল ঢাকা পোস্টের ৩ বছরে পর্দাপণ উপলক্ষে নানা আয়োজনে
প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ (১৬ ফেব্রুয়ারি )
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে ঢাকা পোস্টের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও তৃতীয় বছরে পর্দাপণে আলোচনা
সভা ও কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি রাজু মোস্তাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো: সাইদুল আরীফ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন।

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু।
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবাইদুর রহমান।

উক্ত অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক এখন টিভির প্রতিনিধি মমিনুল ইসলাম মন্জু, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ও সাংবাদিক শ্যামল ভৌমিক, বিটিভির ও যুগান্তরের সাংবাদিক আহসান হাবীব নিলু, এটিএন নিউজের প্রতিনিধি ইউসুফ আলমগীর, সময় টিভির প্রতিনিধি বাদশাহ সৈকত, ডিবিসি নিউজের প্রতিনিধি ওহাদুজ্জামান তুহিন, দীপ্ত টিভির প্রতিনিধি ইউনুস আলী, নিউজ ২৪ টিভির প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য, বৈশাখী টিভির প্রতিনিধি খন্দকার মাহফুজুর রহমান, একুশে টিভির প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় অনলাইন পত্রিকা ঢাকা পোস্টের নানা মানবিক নিউজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে সাফল্য কামনা করেন বক্তারা। আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিবৃন্দগণ।

কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ জানান, ঢাকা পোস্ট সারাদেশেই একটা সাড়া জাগিয়েছে। আমি ঢাকা পোস্টের অনেক মানবিক রিপোর্ট দেখেছি অনেক সুন্দর কাজ করে তারা। কুড়িগ্রাম যে প্রতিনিধি আছে জুয়েল রানা মানুষের কাছাকাছি গিয়ে রিপোর্টগুলো করেন। ঢাকা পোস্ট আরও এগিয়ে যাক ও এ অঞ্চলের মাটি ও মানুষের জন্য বেশি বেশি কাজ করুক। এছাড়াও ঢাকা পোস্টের সম্পাদকসহ কর্মকর্তা কর্মচারী সবাইকে কুড়িগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ জানান, আমি নিজেও ঢাকা পোস্ট পত্রিকাটি পড়ি।
যে মিডিয়াগুলি যত বেশি স্টার ও শক্তিশালী হবে তত বেশি সমাজের বিভিন্ন স্তরে কাজ হবে। আজকের এই দিনে ঢাকা পোস্টের যে অগ্রযাত্রা আশা করছি অব্যাহত থাকবে। ঢাকা পোস্ট ভবিষ্যতে আরও উন্নত সম্বুদ্ধ লাভ করবে এই প্রত্যাশায়।

editor

Recent Posts

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে ইরান যেভাবে রাশিয়ার কৌশল গ্রহণ করেছে

জর্ডানে মার্কিন ঘাঁটিতে সাম্প্রতিক হামলার মাধ্যমে ইরান তাদের যুদ্ধের কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। পেন্টাগনের…

11 minutes ago

নীলফামারীর কিশোরগঞ্জে সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় সাপের কামড়ে এক শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে।…

16 minutes ago

সীতাকুণ্ডে জাহাজ কারখানায় বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আট শ্রমিকের…

17 minutes ago

গ্যাস সংকটে চাঁদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

চাঁদপুরে তীব্র গ্যাস সংকটের জেরে সিএনজিচালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শুক্রবার দুপুরে…

25 minutes ago

দেশের বাজারে রেমিট্যান্স ডলারের দাম কমল ১ টাকা

এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দাম ১ টাকা কমে ১২২.৭০ টাকায় নেমেছে। বাজারে ডলারের পর্যাপ্ত…

34 minutes ago

কর্মসংস্থান বাড়লে সামাজিক অপরাধ কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা গেলে সামাজিক অপরাধ প্রবণতা কমে আসবে বলে মন্তব্য করেছেন যুব ও…

37 minutes ago

This website uses cookies.