ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
মাদারীপুরে চার মাসের মেয়ে সন্তান সহ এক প্রবাসীর স্ত্রী গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়া নাদিরা বেগম কালকিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার জলিল চৌকিদারের ছেলে দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী এবং ডাসার উপজেলার উত্তর খিলগ্রামের ইসলাম মাতুব্বরের মেয়ে।
সূত্রে জানা যায়, চার মাসের মেয়েকে কোলে নিয়ে বাড়ি থেকে বোনের বাড়ি যাওয়ার কথা বলে স্বামীর বাড়ী থেকে বের হন নাদিরা, এরপর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি, অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে না পেয়ে প্রবাসী মানিকের বড়বোন রাশিদা বেগম কালকিনি থানায় গত ১ ডিসেম্বর একটি জিডি করেছেন।
মানিকের বড় বোন রাশিদা বেগম বলেন, আমাদের বাড়ি থেকে নাদিরা ০১ ডিসেম্বর সোমবার সকাল ৯টার দিকে বের হন, তারপর থেকেই সে নিখোঁজ রয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন, এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাই।
এ বিষয়ে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সোহেল রানা গণমাধ্যমকে বলেন, থানায় সাধারণ ডায়েরির সূত্র ধরেই গৃহবধূকে উদ্ধারের কার্যক্রম চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২