
মহেশখালীতে এক হতদরিদ্র দিনমজুরের বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় ওই বাড়িতে থাকা বন্ধকী জমির স্ট্যাম্প ও বন্ধক দেয়া স্বার্ণের স্লিপ, ঘরে থাকা মালামাল সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আজ ১৫ ফেব্রুয়ারি (বুধবার), দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার হোয়ানক ইউনিয়নের পশ্চিম বড়ছড়া গ্রামে এক হতদরিদ্র দিনমজুর আবদুল মোনাফের ছেলে ছৈয়দ উল্লাহ্'র কাচা বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দীর্ঘ ১দিন গত হলেও স্থানী ইউপি সদস্য ও চেয়ারম্যান এখনো তাদের দেখতে আসেনি। অসহায় হয়ে খোলা আকাশের নিচে রাত্রী যাপন করছে।
বাড়ির মালিক ছৈয়দ উল্লাহ্ স্ত্রী জানান, ঘরে আমি ও আমার ছোট ছেলে আর কেউ ছিলনা। হঠাৎ দেখি বিদ্যুৎতের সুইচ বোড থেকে আগুণ বের হচ্ছে, আত্মহারা হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে চিৎকার করি, এলাকার লোকজন এসে আগুণ নিয়ন্ত্রণে আনেন।
সে সময়ে মধ্যে ঘরের থাকা বন্ধকী জমির স্ট্যাম্প, বিভিন্ন এনজিও'র ৫টি ডিপিএস এর বই, ৩ ভরি স্বর্ণের বন্ধকী স্লিপ, আমার বাবার ২০ কড়া জমির কাগজ সহ ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আমি ঘর থেকে কিছুই বের করতে পারিনি।
তিনি আরও বলেন, আমার ওয়ার্ডের মেম্বার আশেক ইলাহী ও চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী এ ঘটনা জানার পরেও একবারের জন্য দেখতে আসেনি। আমার যা সম্পদ ছিল তা পুড়ে শেষ হয়ে গেছে। এখন আমার চলার মতো আর কোন উপায় নেই।’
স্থানীয়রা জানান, বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনে, ফোনে জানানোর পরেও, তাদের কোন সহযোগিতা পাননি বলে দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২