
নীলফামারীর সৈয়দপুরে পরিচ্ছন্নকর্মীদের লুঙ্গি উপহার আর মিষ্টিমুখ করিয়ে ব্যতিক্রমী ভালোবাসা দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’। (১৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার অভিনব এ উদযাপন করে সংগঠনের সদস্যরা।
সাজিদ, মণ্ডল, চান, বিসমিল্লাহ নামের কয়েকজন পরিচ্ছন্নকর্মী জানান, তারা ১ জায়গায় আবর্জনা পরিষ্কার করছিলেন, হঠাৎ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে হাতে লুঙ্গি আর মুখে মিষ্টি তুলে দেয়। ভালোবাসা দিবস কি তা তারা বোঝেন না, তবে এমনভাবে দিবসটি উদযাপন করায় তারা বেশ খুশি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী জানান, যারা শহর পরিষ্কার রাখতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তাদের সঙ্গেই এবার আমরা ভালোবাসা দিবস উদযাপন করেছি। মূলত ভালোবাসা পাওয়ার হকদার তারাই।
আজহার, রাজা, সামিউলসহ সংগঠনের কয়েকজন সদস্য তাদের অভিমত ব্যক্ত করে জানান, সংগঠনটির সদস্যরা টাকা জমিয়ে পরিচ্ছন্নকর্মীদের জন্য লুঙ্গি ও মিষ্টি কিনেছেন। তাদের মুখে হাসিয়ে ফুটিয়ে ভালোবাসা দিবস উদযাপন করেছেন সদস্যরা।
উল্লেখ্য যে, প্রতি বছর ভালোবাসা দিবসে এমন ব্যতিক্রমী আয়োজন করে আসছে নীলফামারীর সৈয়দপুরের এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২