Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

শহীদ রাউফুন বসুনিয়ার ৩৮তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাইকপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ রাউফুন বসুনিয়া। প্রাথমিক ও মাধ্যমিক গন্ডি পেরিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে। স্নাতক শেষ করে একই বিভাগে স্নাতকোত্তরে ভর্তি হন। বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামের স্বপ্ন প্রায় যখন সত্যি হতে চলেছে, তখনই ঘাতকের তপ্ত বুলেট কেড়ে নেয় তার প্রাণ।

দিনটি ছিল ১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারী স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলেন রাউফুন বসুনিয়া, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামী ব্যক্তিত্ব কুড়িগ্রামের কৃতী সন্তান। স্বৈরাচারী শাসক দলের গুন্ডাবাহিনী মিছিলে গুলিবর্ষণে গুলি বিদ্ধ হন বসু। তার রক্তে লাল হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ। তৎকালীন জাতীয় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন রাউফুন বসুনিয়া। মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন বসু। মিছিলটি সূর্যসেন, মুহসিন হল পেরিয়ে মুহসিন হলের মাঠ ঘেসে বিশ্ববিদ্যালয়ের মূল রাস্তায় যখন উঠবে ঠিক তখন মাঠের অন্য প্রান্ত এফ রহমান হল থেকে তৎকালীন সামরিক সরকারের গুন্ডাবাহিনী মিছিলে গুলিবর্ষণ করে। মুহূর্তেই ঘটে গেলো অযাচিত এক অধ্যায়। রাউফুন বসুনিয়ার রক্তে ভিজে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ। প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি শহিদ রাউফুন বসুনিয়া দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

রাজারহাটে ১৩ ফেব্রুয়ারী সোমবার শহীদ রাউফুন বসুনিয়ার ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ রাজারহাট এর আয়োজনে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শহীদ রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ এর সভাপতি সাংবাদিক ছানালাল বকসির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ এ কে এম জাকির হোসেন, বিশেষ অতিথি কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম সরকারি কলেজ এর অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, পিপি এস এম আব্রাহাম লিংকন, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উমর মজিদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম তালুকদার ময়নাল, সাবেক উপজেলা ছাত্রলীগের নেতা বুলন মন্ডল সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

editor

Recent Posts

টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, একাদশে ফিরলেন এবাদত-মাহমুদ

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশ একাদশে…

8 minutes ago

অস্ট্রেলিয়ায় বাউন্স ও গতির পরীক্ষা, সেশন ধরে লড়াইয়ের লক্ষ্য শান্তর

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা ভুলে ডারউইনে বাউন্স…

19 minutes ago

মুন্সীগঞ্জে কুলসুম বেগম হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে কুলসুম বেগম হত্যা মামলায় মো. সুমন হোসেন ওরফে সুমন শেখ নামে এক ব্যক্তিকে…

20 minutes ago

উচ্চশিক্ষায় অবদান বাড়াচ্ছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়

দেশের উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইউজিসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সাড়ে তিন…

38 minutes ago

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে…

46 minutes ago

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৬৫, উদ্ধারকাজ চলছে

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৬৫ জন নিহত হয়েছেন এবং ৪৯৬ জন…

48 minutes ago

This website uses cookies.