স্টাফ রিপোর্টার
রংপুর:
জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ২০২৪ সালের জুলাই মাসে অভ্যুত্থানকালীন সময়ে দেশের সংবাদপত্র, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে নির্ভীকভাবে সংবাদ পরিবেশনকারী গেজেটভুক্ত শহীদ, আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (২২ অক্টোবর ২০২৫) বুধবার বিকেলে রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে পবিত্র কোরআন তেলোয়াত দিয়ে শুরু হয়ে অনুষ্ঠানটি।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার মুহূর্তে উচ্ছ্বসিত পরিবেশের সৃষ্টি দিয়ে সমাপ্তি ঘটে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, উপ-মহা পুলিশ পরিদর্শক, রংপুর রেঞ্জ, জনাব মোঃ মজিদ আলী, বিপিএম, পুলিশ কমিশনার (ডিআইজি), রংপুর মেট্রোপলিটন, জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর, জনাব মোঃ আবু সাইম, পুলিশ সুপার, রংপুর, এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব মোহাম্মদ কাওছার জামান বাবলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব জনাব মোঃ আলমগীর গনি।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব রংপুর বিভাগীয় আহ্বায়ক জনাব আশরাফ খান কিরণ।
অনুষ্ঠানে বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগরের সাহসী সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সাহস, সততা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্য জনাব মোঃ শহিদুল ইসলাম, এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর
তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। দেশের প্রতিটি সংকটময় সময়ে গণমাধ্যমের ভূমিকা ছিল অনন্য। ২০২৪ সালের সেই কঠিন সময়েও সাংবাদিকরা নির্ভয়ে সত্য প্রকাশ করেছেন যা সত্যিই প্রশংসনীয়। শহীদ ও আহত সাংবাদিকদের এই সম্মাননা তাঁদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখবে। প্রশাসন সর্বদা ন্যায়ের পক্ষে থাকা সাংবাদিকদের পাশে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর।
তিনি বলেন,সত্য ও ন্যায়ের পথে কলম ধরাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন তাঁদের ত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়। প্রশাসন চাই, সাংবাদিকদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যম ও সরকারি সংস্থাগুলো একসাথে কাজ করা।
সভাপতির বক্তব্য জনাব মোঃ আলমগীর গনি, মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা
তিনি বলেন, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় মাঠপর্যায়ের সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় কাজ করছে। আজকের এই ‘শহীদ, আহত ও সাহসী সাংবাদিক সম্মাননা’ শুধু পুরস্কার নয় এটি সাহস ও পেশাগত দায়িত্ববোধের স্বীকৃতি। ভবিষ্যতেও আমরা সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যাব।
অনুষ্ঠানে রংপুর মহানগর, জেলা ও বিভাগীয় পর্যায়ের শতাধিক সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার মুহূর্তে এক উচ্ছ্বসিত পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২