
গ্যাস-বিদুৎ-চাল-ডাল,তেল,আটাসহ,নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরনের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পূর্ণ উদ্ধার, ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি , ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) ইউনিয়নের বেলপুকুর স্কুল থেকে ডোমনপুকুর হাট পর্যন্ত বিকেল সাড়ে তিনটার দিকে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ এর সভাপতিত্বে পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। এ সময় অন্যান্যদের মধ্যে মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপি'র সহ ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব হাসান আলী আকন্দ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২