
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর জেলার ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নে অবস্থিত জগদ্দল বৌদ্ধবিহার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চলতি ২০২২-২৩ অর্থ বছরে উৎখনন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
এসময় উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আতাউর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর ও রাজশাহী রিজিওয়ের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান ফজলুল করিম আরজু, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী সহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ সকল স্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা জানান, ১ লক্ষ টাকা বরাদ্দে প্রাথমিকভাবে ১ মাস খনন ও গবেষণা পরিচালনা করা হবে এবং চাহিদা অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করবো।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে বলেন, সারাদেশে আমার প্রায় ৫ শতাধিক প্রত্নতত্ত্ব নিদর্শন এলাকা রয়েছে, যার অধিকাংশই অরক্ষিত রয়েছে, আমরা তা সংরক্ষণে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি।

শহীদুজ্জামান সরকার (এম.পি) বলেন, ‘ইতিহাস, ঐতিহ্য ও নিদর্শনে পরিপূর্ণ ধামইরহাট উপজেলা। এই উপজেলার যেখানেই যাওয়া হউক না কেন সব জায়গায় ইতিসহাস ঐতিহ্য ছড়িয়ে রয়েছে। এই ইতিসহাস ঐতিহ্য ঘিরে থাকা স্থানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে; এটি সংরক্ষণে ধামইরহাট জগদ্দল বিহারে একটি মিউজিয়াম যাতে করা হয় “আমি সেই প্রস্তাবনা ইতোমধ্যেই দিয়েছি” যদি এটি বাস্তবায়ন হয় তাহলে আমরা বরেন্দ্র অঞ্চলের প্রকৃতি ও তার প্রাণ ফিরে পাবো।’ ইনশাআল্লাহ্
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২