হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা প্রতিনিধি:
আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল চার'টার সময় ইউনিয়নের রুইথনপুর বাজার প্রাঙ্গণে আবু তালেব, সভাপতি ৪নং ওয়ার্ড আ.লীগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আব্দুল বাতেন, চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শমশের মন্ডল, সভাপতি ১নং ওয়ার্ড আ.লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা। খাইরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক চিৎলা ইউনিয়ন আ.লীগ। সোহেল শাহ, তথ্য ও গবেষণা সম্পাদক চিৎলা ইউনিয়ন আ.লীগ। আবু ছিদ্দিক, সভাপতি ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ। মহাসিন মিস্ত্রী, সভাপতি ৮নং ওয়ার্ড আ.লীগ। মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ২নং ওয়ার্ড আ.লীগ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজন আলী, সাহিদুল ইসলাম, আজগার আলী, আবুল হাসেম, রবিউল ইসলাম, জমির আলী, হাসমত আলী, হাসান আলী, খাইরুল ইসলাম, নাজমুল হোসান সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু তালেব।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২