মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে দুই দিন ব্যাপী ‘যুক্তিই হোক মুক্তির পথ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ প্রথম দিনের বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকালে ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের শ্রেণীকক্ষে সামাজিক সংগঠন চিরি পাড়ের যুব সমাজের উদ্যোগে এবং চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খেলাল-ই-রব্বানীর সভাপতিত্বে ও চিরিপাড়ের যুব সমাজের সভাপতি মো. আবাবিলের সঞ্চালনায় এবং ধামইরহাট উপজেলা সুধী সমাজের সহযোগিতায় প্রথম দিনে ১ম রাউন্ডের প্রতিযোগিতায় সকল মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক আন্তঃস্কুল ও মাদ্রাসা বিতর্ক উৎসব ২০২২-২৩ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী।

এসময় ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে খেলনা, আড়ানগর, লক্ষনপাড়া ও পলাশবাড়ী সরকার পক্ষে ও ইসবপুর, হরিতকীডাঙ্গা, চন্ডিপুর ও ভাতকুন্ডু কেএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিরোধী দলের পক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি এম.এম ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মকসুদুর রহমান বিদুৎ, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান, সুপার স্টার গ্রুপের এজি.এম হোসেন শাহ নেওয়াজ, প্যানেল মেয়র মেহেদী হাসান।, চিরিপাড়ের যুব সমাজের সম্পাদক মাবুদ হোসেন, ইসবপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি সাইদুল ইসলাম, লক্ষন পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি সাদেকুর রহমান, খেলনা উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি ফারুক হোসেন সহ অন্যান্য বিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২