মফিজুর রহমান, মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী বহণ করার একটি লাখ টাকার এ্যাম্বুলেন্স দীর্ঘ ৭ মাস ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। মেরামতের তদবির নাই কারো। এটি গত এক বছর আগেও রোগী বহণ করতে দেখা গেছে।
গতকাল ৯ ফেব্রুয়ারি (বৃহস্পিবার) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে ময়লা আবর্জনার মধ্যে গাড়িটি রাখা হয়েছে। দেখে মনে দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় ধুলাবালিতে নষ্ট হয়ে যায়।
এ এ্যাম্বুলেন্সটির চাকা, টায়ার, বেড সহ প্রত্যেকটি জিনিস এখনো প্রায় নতুন, অল্প টাকা খরচে সার্ভিসিং করলে পুরোদমে নতুন গাড়ির রূপ নিবে বলে আশা করা যাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ এ্যাম্বুলেন্সটি পরিবর্তে আলেকটি নতুন এ্যাম্বুলেন্স দিয়েস্বাস্থ্য অধিদপ্তর। যার কারণে এটি আল সার্ভিসিং করা হচ্ছে না।
স্থানীয়রা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী বহণের জন্য সরকারিভাবে দেয়া গাড়িটি সার্ভিসিং না করে এভাবে ফেলে রাখা উচিৎ নয়, তবে এটি দ্রুত সার্ভিসিং করে রোগী বহণের কাজে লাগানোর জন্য জোরদাবি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মাহাফুর রহমান বলেন, এটি নষ্ট হওয়ার পর, সার্ভিসিং করার জন্য দপ্তরে চিঠি পাঠিয়েছি। রোগীদের সুবিধার্থে আরেকটি নতুন এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। যদি পরিত্যক্ত এ্যাম্বুলেন্সটি সার্ভিসিং করে দিলে দুই রোগী বহণের কাজে ব্যবহার হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২