
উত্তরপদের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আশরাফুল ইসলাম নামে ১ কৃষকের ২১ শতক জমির বোরো ধানের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। সোমবার (০৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
(৮ ফেব্রুয়ারি) বুধবার উক্ত ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই কৃষক।
আশরাফুল ইসলাম কুড়িগ্রামের পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুরের ঝাকুয়াপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজের ভোগদখলে থাকা জমিতে ফসল আবাদ করে আসছেন। গত ১০ দিন আগে বোরো ধানের চারা রোপণ করেন। পরে ৭ ফেব্রুয়ারি নিজ জমি দেখাশোনা করতে গিয়ে দেখেন ২১ শতক জমির পুরো ধানের চারা উপড়ে ফেলেছেন প্রতিপক্ষের লোকজন। প্রতিপক্ষ লোকজনের সঙ্গে আগেও একাধিকবার জমি নিয়ে বিচার সালিশ হয়েছিল।
অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত জাকারিয়া মুন্সির ছেলে মো. আব্দুল মজিদ, লিটন, রিপন ও আব্দুল করিম। তাদের অভিযুক্ত করে তিনি সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আশরাফুল ইসলাম জানান, ‘অনেক কষ্ট করে ধানের চারা কিনে জমিতে রোপণ করেছি। জমিতে পানি দিতে এসে দেখি রাতে জমির সব চারা উপড়ে ফেলেছে তারা। এর আগে সরিষা আবাদ করেছিলাম। এখন যে জমিটা আবার তৈরি করে ধান রোপণ করবো তার কোনো উপায় নেই।আমি এর সঠিক বিচার চাই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, ক্ষতিগ্রস্ত কৃষকের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২