স্টাফ রিপোর্টার রংপুর:
আজ (১৪ অক্টোবর) মঙ্গলবার জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট মরহুম আলতাফ হোসেন এর প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ আগামী (১৫ অক্টোবর) বুধবার সন্ধ্যে ৭ টায় রংপুর মহানগর, জেলা ও বিভাগীয় কমিটির পক্ষ থেকে রংপুর অফিস, সিও বাজার সংলগ্ন হাজী আব্দুল মান্নান ভবন (ওয়ালটন ৪র্থ তলা) সংস্থা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে সকলকে শরিক হতে রংপুর বিভাগীয় আহবায়ক সাংবাদিক আশরাফ খান কিরণ, সদস্য সচিব মো: তারেক বাপ্পী, রংপুর জেলা সভাপতি ধ্রুবক রাজ, সাধারন সম্পাদক মো: জাকির হোসেন সুজন, রংপুর মহানগর সভাপতি মো: আব্দুর রহমান, সাধারন সম্পাদক মো: সুজা উদ্দিন সরকার সুয়েজ অনুরোধ জানিয়েছেন।
মোহাম্মদ আলতাফ হোসেন ছিলেন দেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম প্রবীণ ব্যক্তিত্ব। ১৯৭০ সালে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে বিগত ৪৬ বছরে তিনি দৈনিক আজাদ, দৈনিক গণকন্ঠ, দৈনিক সংগ্রাম, দৈনিক জনতা, দৈনিক ইনকিলাব পত্রিকায় বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি রেডিও বাংলাদেশের বাংলা সংবাদ বিভাগে দীর্ঘ দিন কাজ করেছেন। তিনি বেতার কথিকা ও সংবাদ পর্যালোচনা লিখে বিপুল সুনাম কুড়িয়েছেন। তার কর্ম পরিধির কারণে তৎকালীন সময়ে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচিত নির্বাহী সদস্য ছিলেন। নজরুল একাডেমীসহ বিভিন্ন সংস্থার আজীবন সদস্য ছাড়াও বহু সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি জড়িত। তিনি দেশে সর্বস্তরের সাংবাদিকদের একক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারী তার উদ্যোগে গঠিত হয় এই সংগঠন। তিনি বাংলাদেশ নিউজ সিন্ডিকেট-বিএনএস’র চেয়ারম্যান ও এফএনএস’ প্রধান সম্পাদক ছিলেন। ১৯৪৭ সালের ২৭শে সেপ্টেম্বর তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। গত ২০২৪ সালের ১৪ অক্টোবর ঢাকায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২