মো.এমরুল ইসলাম
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ভোক্তা অধিকার এর অভিযানে "শান্ত মিষ্টান্ন ভান্ডারকে" জরিমানা প্রদান করা হয়েছে।
সোমবার(৬ অক্টোবর) দুপুরে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের মুন্সির বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃমাহমুদুর রহমান এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানে "শান্ত মিষ্টান্ন ভান্ডার" নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং পণ্য সরবরাহ ও বিক্রয়ের সময় ভোক্তাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে অতিরিক্ত ওজনের (১৯৪ গ্রাম) মিষ্টির কার্টুন ব্যবহার করে ওজনের কারচুপি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারা অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় স্যানেটারী ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেওয়াজ,নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মম মোবারক হোসেন-সহ নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২