প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৩, ৮:৩৮ পি.এম
ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সভাপতি নির্বাচন করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য অভিভাবিক সদস্য ০৪ জন, অভিভাবিক সদস্য (সংরক্ষিত মহিলা) ০১ জন, শিক্ষক প্রতিনিধি সদস্য ০২ জন, শিক্ষক প্রতিনিধি সদস্য (সংরক্ষিত মহিলা) পদে ০১ জনসহ সর্বমোট ০৮ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়।
এছাড়াও মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকাল চারটায় ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইটিং অফিসার কাজল কুমারের পরিচালনায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ম্যানেজিং কমিটির সকলের সিদ্ধান্ত মোতাবেক মোঃ সানাউল ইসলামকে এডক কমিটির সভাপতি পদ হতে নিয়মিত কমিটির সভাপতি পদে নির্বাচিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান,নবনির্বাচিত অবিভাবক সদস্য মোঃ ইয়াসিন আলী, মোঃ আনিসুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মেহেদী হাসান, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, অবিভাবক সদস্য (সংরক্ষিত মহিলা) মোছাঃ গোলসান, মোসাঃ মালেকা বানুপ্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২