সময় টিভির বার্তা প্রধানকে হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন
সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ এবং রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার এবং পুলিশি হয়রানির প্রতিবাদে হিলিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
আজ (৮ ফেব্রুয়ারি) বুধবার সকালে হিলি ৪ মাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক ও মুক্তিযোদ্ধাসহ শতাধিক সচেতন ব্যক্তি উপস্থিত ছিলেন।
উক্ত মামলা এবং তাদের পুলিশি হয়রানির প্রতিবাদে সারা দেশের সাংবাদিক সমাজ জ্বলে ওঠে। তারই অংশ হিসেবে সারা দেশের ন্যায় হিলিতে স্থানীয় সাংবাদিক এবং সচেতন মহল প্রতিবাদ সভা ও মানববন্ধন করে।
মানববন্ধনে হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি এবং বৈশাখী টিভি ও কালের কণ্ঠের হাকিমপুর প্রতিনিধি গোলাম মোস্তাফিজার মিলন জানান, ‘আমরা সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বেরোবির দুর্নীতিবাজ ওই কর্মকর্তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, ২০২২ সালের ৮ আগস্ট সময় টিভির স্ক্রলে ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্ত ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। একই বছরের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮-এর ২৫(১) (ক)/২৯ ধারায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ তুলে রংপুরের ব্যুরো প্রধান রতন ও
সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ
সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যারিজোনায় এক নির্বাচনি সমাবেশে সামরিক অভিযানের তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি…
দীর্ঘদিন বন্ধ থাকার পর কূটনৈতিক প্রচেষ্টায় মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়েছে। স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে…
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ ব্যবস্থাপনায় ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা…
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও…
জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের খুতবা অভিন্ন করার প্রস্তাব নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। সমালোচকদের…
পাবনার ঈশ্বরদীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ৬০ বছর…
This website uses cookies.