Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ফুলবাড়ী ডিগ্রী কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ‍্যে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

হেলাল উদ্দিন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ঐতিহ‍্যবাহী বিদ‍্যাপীঠ ফুলবাড়ী ডিগ্রী কলেজের ৫০ বছরপূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ‍্যে ৮ ফেব্রুয়ারি বুধবার দুপুর আড়াইটায় নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। কলেজ গভর্ণিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টারের সভাপতিত্বে কলেজ চত্বরে আনুষ্ঠানিক ভাবে নিবন্ধন মোড়ক উন্মোচনের মাধ‍্যমে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। সভায় স্বাগত বক্তব‍্য রাখেন অধ‍্যক্ষ আমিনুল ইসলাম রিজু। আরও বক্তব‍্য রাখেন উদযাপন কমিটির সদস‍্য সচিব জছি মিঞা সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী। দোয়া পরিচালনা করেন কলেজটির অন‍্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আমির আলী মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, ভাইস চেয়ারম‍্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম‍্যান জান্নাতি বেগম, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, শাহজাহান মিয়া বাদশা, নুরুল হুদা দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম‍্যান আনছার আলী মিয়া, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম‍্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম‍্যান শরীফুল আলম সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, জাসদ নেতা সাবেক চেয়ারম‍্যান ইসমাইল হোসেন বাদল, সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি শামসুজ্জামান হাসুসহ প্রাক্তন শিক্ষার্থী, সূধিজন, কলেজ গভর্ণিং বডির সকল সদস‍্য, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকগণ। শিক্ষার্থী ও অতিথি নিবন্ধন কার্যক্রম ২৫ মার্চ পর্যন্ত চলবে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটি আয়োজন করা হবে বলে জানান উদযাপন কমিটির আহ্বায়ক। কলেজটির প্রাক্তন ৫০ হাজারের অধিক শিক্ষার্থীসহ বর্তমান শিক্ষার্থী ও অতিথি সুধীগণকে দ্রুত রেজিস্ট্রেশন করার আহ্বান করে উদযাপন কমিটি। সবশেষে কলেজের প্রাক্তণ শিক্ষার্থী আশরাফ ভান্ডারী, পলাশসহ শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

selim

Recent Posts

বসুন্ধরায় গোপন বৈঠককালে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠক করার সময় আওয়ামী লীগ ও এর সহযোগী…

6 minutes ago

দক্ষিণ ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ১৮

দক্ষিণ ইংল্যান্ডের ইস্ট সাসেক্সে প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৮…

14 minutes ago

ক্যান্টনমেন্ট অধিদপ্তরে ৮৬ জন শিক্ষক নিয়োগ: আবেদনের সময় ও নিয়ম

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭টি পদে ৮৬ জন শিক্ষক…

17 minutes ago

জ্বালানি সংকট সমাধানে জরুরি পদক্ষেপের আহ্বান ডা. শফিকুর রহমানের

সারাদেশে সিএনজি পাম্পগুলোতে চলমান অসহনীয় জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কাছে স্পষ্ট বক্তব্য ও দ্রুত কার্যকর…

29 minutes ago

রাজধানীর বাজারে ডিমের দাম কমলেও অপরিবর্তিত মাছ-মাংসের দর

রাজধানীর বিভিন্ন বাজারে গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি ডিমের দাম ১০ টাকা কমে ১৪০ টাকায় বিক্রি…

49 minutes ago

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার…

1 hour ago

This website uses cookies.