মনোহরদীতে নদীতে ভাসমান অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করলো পিবিআই
মোঃ এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদী মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদীতে ভাসমান অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করেছে পিবিআই নরসিংদী জেলা।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল অনুমান নয় ঘটিকার সময় নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা মনোহরদী থানা পুলিশ কে জানায়। পরে থানা পুলিশ অজ্ঞাত যুবকের পরিচয় সনাক্তের জন্য পিবিআই নরসিংদী জেলাকে অবগত করলে এসআই আশরাফ আলীর নেতৃত্বে পিবিআই নরসিংদী টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় লাশের পরিচয় সনাক্ত করে। মৃত ব্যক্তির নাম রুবেল মিয়া (৪২) তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন চরপাড়া (নলবাইদ) গ্রামের হাবিদ উদ্দিনের ছেলে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ জানান,নিহত রুবেল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় তিনটি এবং নরসিংদী জেলার শিবপুর থানায় দুটি মামলা চলমান রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি পিবিআই এর কার্যক্রম অব্যাহত রয়েছে।
আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ২০২৭। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী এই…
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ঘিরে অনলাইনে মাদক বিক্রির অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার…
প্যারিসের রাস্তায় চলমান সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা কেবল আইনশৃঙ্খলার সমস্যা নয়, বরং এর পেছনে…
আবদুল গণি রোডের বর্তমান বাংলাদেশ সচিবালয় স্থানান্তরিত হতে যাচ্ছে শেরেবাংলা নগরে। ২০২৯ সাল থেকে নতুন…
সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত…
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রোববার ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এবারের সফরে…
This website uses cookies.