
ঠাকুরগাঁওয়ে নিহত ফজলে এলাহীকে খুন করা হয়েছে।
নিহত ফজলে এলাহী (বাবা)কে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন
গোলাম আজম (ছেলে)।
পুলিশ জানায়, আত্মসমর্পণ করা গোলাম আজম বাবার হত্যা দায় স্বীকার করে নিজের বিচার দাবি করলে তাঁকে আটক করা হয়েছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ফজলে এলাহী ব্যবসায়ী ছিলেন। এখন তিনি অবসর জীবন কাটাচ্ছিলেন। পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, ফজলে এলাহী পরিবার নিয়ে ঠাকুরগাঁও শহরের শান্তি নগর এলাকায় থাকতেন। তাঁর ৬ সন্তানের মধ্যে গোলাম আজম ৪র্থ।
তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( রুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়ালেখা শেষ করে একটি কোম্পানিতে চাকরি করতেন।
গোলাম আজম মাসখানেক আগে চাকরি ছেড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর থেকে আজম অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। পরিবারের লোকজন তাঁকে জোর করেই মানসিক রোগীর চিকিৎসা করাচ্ছিলেন। এতে পরিবারের লোকজনের ওপর তিনি ক্ষুব্ধ ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাতে বাড়ি ফাঁকা পেয়ে আজম তাঁরা বাবা ফজলে এলাহীর ঘরে ঢুকে মাথায় লোহার রড দিয়ে কয়েকবার আঘাত করেন।
পরে তিনি বাবার বুকে ছুরিকাঘাত করেন। এতে ফজলে এলাহী ঘটনাস্থলে মারা যান। বাবার মৃত্যু নিশ্চিত হলে ঘরে তালা লাগিয়ে বেরিয়ে যান আজম।
এরপর রাত আড়াইটার দিকে গোলাম আজম সদর থানায় এসে দায়িত্বে থাকা উপপরিদর্শক নির্মল রায়কে বলেন, আমি আমার বাবাকে খুব করেছি। এর জন্য আমি নিজের বিচার চাই। আমাকে গ্রেফতার করুন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২