
বগুড়ার শিবগঞ্জে গৃহবধূকে ধর্ষনের চেষ্টা, গৃহবধূ কর্তৃক যুবকের পুরুষাঙ্গকর্তন, চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শজিমেকে মৃত্যু, আটক-১। ঘটনাটি ঘটেছে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামে। নিহত এরশাদুল (৩৫) মাদারগাছী গ্রামের হারেজ এর ছেলে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে রুবেল এর স্ত্রীকে আটক করে।
জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছী গ্রামের রুবেল এর স্ত্রী কে একই গ্রামের এরশাদুল ইসলাম মাঝে মধ্যেই কু-প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু ওই গৃহবধূ তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদান করতে থাকে। একপর্যায়ে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ বাড়িতে একা অবস্থান করায় এরশাদুল ইসলাম বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধুকে কু-প্রস্তাব দেয়। ওই গৃহবধূ তার হাত থেকে নিজেকে বাঁচাতে বেøড দিয়ে তার পুরুষাঙ্গ কর্তন করে। আহত যুবক ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দিলে সেখানে তার মৃত্যু হয়।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, এরশাদুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই গৃহবধুকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২