Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

বিএনপি উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের সব পদ স্থগিত

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে দলীয় সব পদ থেকে তিন মাসের জন্য সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ইউএনবি সুত্রে এমনটি জানা গেছে । মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দলের একজন সহদপ্তর সম্পাদক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিষয়ে ফজলুর রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ২৪ আগস্ট তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তিনি নির্ধারিত সময়ে লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেছিলেন। পরে আরও ২৪ ঘণ্টা অতিরিক্ত সময় দেওয়া হয়। কিন্তু আজ তিনি যে জবাব দিয়েছেন, তা সন্তোষজনক হয়নি।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুক্তিযুদ্ধে অবদানের কথা বিবেচনা করে কঠোর শাস্তি না দিয়ে প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দলের নীতি ও দেশের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে—সে বিষয়ে সচেতন থাকতে হবে।

এর আগে দলের কারণ দর্শানো নোটিশের জবাবে ফজলুর রহমান লিখিতভাবে চার পৃষ্ঠার একটি ব্যাখ্যা জমা দেন বলে জানিয়েছেন তার স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা। তিনি জানান, চিঠিটি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

লিখিত জবাবে ফজলুর রহমান বলেন, ‘আমার প্রিয় দল বিএনপির ক্ষতি হয়—এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ড আমি করিনি, করবও না। দলের নেতৃত্বের বিচার-বিবেচনার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। সুবিচার আশা করছি এবং দলের স্বার্থে নেওয়া যেকোনো সিদ্ধান্তের প্রতি অনুগত থাকব।’

উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ধারাবাহিক ‘বিতর্কিত’ মন্তব্যের কারণে গত ২৪ আগস্ট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে অভিযোগ করা হয়, তিনি শহীদদের অবদান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং আন্দোলনের চেতনার পরিপন্থী বক্তব্য দিয়েছেন, যা দলের সুনাম ক্ষুণ্ণ করছে এবং জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত হানছে।

দলীয় সূত্র জানায়, ঐতিহাসিক গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চার শতাধিক নেতাকর্মীসহ প্রায় দেড় হাজার মানুষ প্রাণ দিয়েছেন এবং কয়েক হাজার আহত হয়েছেন। এই প্রেক্ষাপটে ফজলুর রহমানের বক্তব্যকে দল ‘শৃঙ্খলাভঙ্গকারী ও উদ্ভট’ বলে উল্লেখ করেছে।

Md Akash Hossain

Recent Posts

শেরেবাংলা নগরে সরবে সচিবালয়, চূড়ান্ত হলো নতুন নকশা

রাজধানীর বর্তমান সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।…

3 minutes ago

শিক্ষার্থীদের অর্জনের পেছনে বাবা-মায়ের ত্যাগের গল্প: মাহদী আমিন

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা…

12 minutes ago

তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩ জেলের ২১ দিনের কারাদণ্ড

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে তিন জেলেকে ২১…

13 minutes ago

সাড়ে ছয় মাসে এক টাকারও দুর্নীতি করিনি, চ্যালেঞ্জ এমপি আমির হামজার

শপথ নেওয়ার পর গত সাড়ে ছয় মাসে সরকারি অর্থ আত্মসাৎ বা কোনো ধরনের দুর্নীতি করেননি…

23 minutes ago

এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবারও নাকচ করল আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার দায়ে অভিযুক্ত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের…

25 minutes ago

ছাড়া পেয়েই মোদিকে হিটলারের পরিণতি স্মরণ করালেন ধ্রুব রাঠি

গুরুগ্রামের বাড়ি থেকে অপহৃত হওয়ার অভিযোগ তোলার পাশাপাশি ছেড়ে দেওয়ার পর তাকে অঘোষিত গৃহবন্দি করে…

29 minutes ago

This website uses cookies.